চিরিরবন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানীর বদলীজনিত কারণে বিদায় সম্বর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আয়েশা সিদ্দিকার বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা বঙ্গবন্ধু হলে মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার। এছাড়াও অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনজুরুল হক, কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, নব-নির্বাচিত বিআরডিবির সভাপতি মোঃ গোলাম রব্বানী, অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, অধ্যক্ষ মোঃ হায়দার আলী,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।