বিরলের ভরতপুর গ্রামে বুরো বাংলাদেশ এর আয়োজনে উপজেলা প্রাণি সম্পদ অফিসের তত্ত্বাবধায়নে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক এবং জাইকা’র সহযোগিতায় ৫ শতাধিক হাঁস-মুরগীর গণভেকসিন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গণভেকসিন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাকিলা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বুরো বাংলাদেশ এর এলাকা ব্যবস্থাপক আবদুল কাদের, শাখা ব্যবস্থাপক মোতাহার হোসেন, ঠাকুরগাঁও অঞ্চল এর আঞ্চলিক কর্মসূচি সংগঠক (কৃষি) ইউনুস আলী, ইউপি সদস্য আলতাফ হোসেন, প্রাণি সম্পদ সেবা প্রদানকারী সন্তোষ কুমার দাস, সাংবাদিক মতিউর রহমান প্রমূখ।
সংস্থাটির শাখা ব্যবস্থাপক মোতাহার হোসেন জানান, হাঁসের ডাক-প্লেগ ও মুরগীর রাণীক্ষেত এ দু’টি রোগের গণভেকসিন কার্যক্রম করা হয়েছে। এলাকায় হাঁস-মুরগী পালনে জনগণকে উৎসাহিত করতে ও আর্থিকভাবে সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সংস্থা কর্তৃক এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।