কালিগজ্ঞ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাঁইহাটি স্কুল সংলগ্ন সড়তে পিকআপ ও মোটর সাইকেল দুর্ঘটনায় পিইসি পরীক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক দৃষ্টিপাত এর পিকআপ ভ্যান কালিগঞ্জের দিক থেকে আশাশুনির দিকে আসছিল। এ সময় সামনের দিক থেকে চান্দুলিয়ার মহেশ^রকাটি গ্রেেমর শফিকুল ইসলাম ভাড়ায় চালিত মটর সাইকেলে ঘটনাস্থানে পৌছলে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ চান্দুলিয়া স: প্রা: বিদ্যালয়ের ৩ ছাত্রী পিইসি পরীক্ষার্থী আহত হয়। আহত শফিকুল ও তার মেয়ে সাথীকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেলে পাঠান হয়। অপর দু ছাত্রী শারমীন ও নাজমা কে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। পথচারীরা পিকআপ ভ্যান ও চালককে আটক করে। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। কালিগজ্ঞ থানার পুলিশ এসে পিকআপ ও ড্রাইভারকে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে কালিগজ্ঞ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।