আশাশুনি উপজেলার শোভনালীতে নিজেদের অপকর্ম ঢাকতে স্কুল শিক্ষক, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে অপপ্রচার ও কুৎসা রটনার প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শোভনালী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
কামালকাটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নির্বাচনের জন্য চুড়ান্ত টেস্ট পরীক্ষায় ১৪ জন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়। তাদেরকে পরীক্ষার ফরম ফিলআপের জন্য যোগ্য ঘোষণার দাবিতে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্কুলে গিয়ে হট্টগোল এবং ৯ম শ্রেণির ক্লাসে ঢুকে অশালীন আচরণ ও কক্ষের দরজা আটকে হুলু¯ু’ল অবস্থার সৃষ্টি করে। পথিমধ্যে ইংরেজি শিক্ষককে হুমকী ধামকী দেয়। বুধবার দিবাগত রাতে স্কুল ভবনের জানালা ভেঙ্গে সিলিং ফ্যান ভাঙ্গাসহ বিভিন্ন ক্ষতিসাধন করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেন। কিন্তু মামলার আসামীসহ তাদের সহযোগিরা মামলার হাত থেকে রক্ষা পেতে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের জন্য স্কুলের সহকারী শিক্ষক, ইউপি সদস্য ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উদয় কান্তি বাছাড়ের বিরুদ্ধে কুৎসা রটিয়ে আসছে। এবং তার (উদয় কান্তি) অপকর্মের প্রতিবাদ করায় তাদেরকে আসামি করা হয়েছে মর্মে অসত্য ও ষড়যন্ত্রমূলক তথ্যা সরবরাহ করে পানি ঘোলানোর পথ বেছে নিয়েছে। তাদের এহেন ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্কুলের ক্ষয়ক্ষতি ও শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যকর করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইউপি চেয়ারম্যান, মেম্বারবৃন্দ ও স্থানীয় অভিভাবকসহ সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, স্কুলের এসএমসি সভাপদি সঞ্জয় কুমার দাশ প্রমুখ।
চেয়ারম্যান মোনায়েম হোসেন বলেন, অনেক আগে থেকে চিহ্নিত ওই ব্যক্তিরা টুকিটাকি ঘটনা ঘটিয়েছে, যা নিরসনের চেষ্টা করে এসেছি। কিন্তু আজকে অকৃতকার্য ছাত্রদের বহাল করার দাবীর নামে ভাংচুর, হুমকী, চাঁদা দাবী, মেম্বার ও শিক্ষকের নামে কুরুচিপূর্ণ প্রচার করে মামলা থেকে রক্ষার অপচেষ্টা অবাক করে দিচ্ছে। যারা এর সাথে জড়িত ও ঈন্ধন দাতা তাদের বিরুদ্ধে আমি প্রশাসনের পদক্ষেপ দাবী করছি। সভাপতি সঞ্জয় দাশ বলেন, কেউ পাস না করলে পরীক্ষার সুযোগ দানের নিয়ম না থাকলেও অযোগ্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। যারা গাছ কাটা, পথ কাটা, সন্ত্রাসীর সাথে জড়িত ছিল, তারাই আজকে স্কুলে হামলা, ভাংচুর ও শিক্ষকের বিরুদ্ধে অশালীন উক্তি করে পরিবেশ বিনষ্ট করছে। প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবী করছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবী করেন।