কালিগঞ্জে শিক্ষকবৃন্দের ১৫ দিন ব্যাপী আইসিটি ট্রেনিং ইউআইটিআরসিই কম্পিউটার ল্যাবে শুরু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা ২ টায় এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল। ইউআইটিআরসিই ব্যানবেইস এর সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান বিশে^র সাথে তাল মেলাতে হলে আমাদের প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হবে। তা নাহলে আমরা সবদিক দিয়ে পিছিয়ে যাবো। আমাদেরকে প্রতিযোগিতায় টিকতে হবে। এজন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়ন না হলে দেশের কাঙ্খিত উন্নয়ন হবে না। এজন্য শিক্ষার উন্নয়নের জন্য তিনি অধিক গুরুত্ব দেবেন বলে জানান।
ল্যাব সহকারী দেবপ্রসাদ বিশ^াসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৪৮ জন শিক্ষক দু’টি ব্যাচে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।