দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ গত রোববার বিকালে পৃথক-পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ২০০ বোতল ফেনসিডিল সহ একটি প্রাইভেট কার জব্দ করেছে। এ সময় পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছে। নবাবগঞ্জ থানার নবাগত কর্মকর্তা ইনচার্জ(ওসি) অশোক কুমার চৌহান জানান উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কুবলিপাড়া গ্রামে মৃত কাদের মন্ডলের ছেলে রাজা হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই দিনে রাত ৮ টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুন্দন(চোরাপুকুরিয়া)নামক স্থান থেকে একটি প্রাইকেট কার নং- ঢাকা মেট্রো-১১-৪১২৯ আটক করে তা থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। প্রাইভেট কারটি থানা হেফাজতে রয়েছে। কেউ গ্রেফতার হয়নি। এসব বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।