দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ফকরুল হাসান কাঁচা বাজারে বাজার মনিটরিং করতে আসা মাত্র পিয়াজের দাম কমলো কেজী প্রতি ৩০টাকা।
সোমবার বেলা ৩টার দিকে বোচাগঞ্জের সাপ্তাহিক বড় হাট সেতাবগঞ্জ কাঁচা বাজারে এ ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ৩টায় বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ফকরুল হাসান সাপ্তাহিক বড়হাট সেতাবগঞ্জ কাঁচা বাজারের পিয়াজ, রসুন, আদাসহ ইত্যাদি বাজার মনিটরিং করতে যায়। বাজার মনিটরিং করতে যাওয়া সদস্যদেরকে দেখে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পিয়াজ মুহুর্তের মধ্যে ১৫০টাকা কেজি দরে বিক্রি শুরু হয়ে যায়। এ সময় বাজারের পিয়াজ ক্রেতাগণ কেজিতে ৩০ টাকা কম মূল্যে পিয়াজ পেয়ে উপজেলা প্রশাসন ও বোচাগঞ্জ উপজেলা বাজার মনিটরিং কমিটিকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান সাংবাদিকদের জানান, এখন থেকে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে। কোন ক্রেতাই যেন বাজার মূল্যের বেশি অর্থ দিয়ে ক্রয় করতে না হয়।
বাজার পরিদর্শনে বোচাগঞ্জ থানার এসআই মোঃ রফিক সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রসাশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।