রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ড দিনাজপুর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে ৭টি পদের মধ্যে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মোঃ মাসুদ আলম ৫৪ ভোট পেয়ে দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাতা প্রতীক নিয়ে মোঃ আজিজুল হক শাহ্ ৪৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ গেলাম রাব্বানী হাত ঘড়ি প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোরগ প্রতীক নিয়ে মোঃ সৈয়দ মওদুদ-উল-করিম ৪৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান (বই প্রতীক) ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ হারুন উর রশিদ (দেয়াল পাখী প্রতীক) ৪১ ভোট পেয়েছেন। সহ-সাধারন সম্পাদক পদে মোছাঃ আল হামরা পারভীন (দোয়াত কলম প্রতীক) ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রাথী মোঃ আব্দুলহ আল মামুন (শাপলা ফুল প্রতীক) ৪৪ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে মোঃ হেলাল উদ্দীন (বালতী প্রতীক) ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিকট প্রতিদ্বন্দ্বি মোঃ গোলাম রব্বানী (ইলিশ মাছ প্রতীক) ৪৭ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ অবায়দুর রহমান (তালা চাবি প্রতীক) ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রতিবদ্বন্দ্বি প্রার্থী মোঃ আজিজার রহমান রাজু (চশমা প্রতীক) ২১ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মোঃ আবদুর রফিক (হাত পাখা প্রতীক) ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ হায়দার আলী (ফুটবল প্রতীক) ৪৩ ভোট পেয়েছেন।
ওই নির্বাচন চলাকলীন সময় সার্বক্ষনিক পর্যবেক্ষন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক। নির্বাচনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোঃ ফারাজ উদ্দিন তালুকদার ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষা বোর্ডের উপ-সচিব-মোঃ আবদুর রাজ্জাক এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক- মোঃ হারুন- অর-রশিদ মন্ডল।