দিনাজপুরের নবাবগঞ্জে অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী সিতার কোর্ট বিহার সংলগ্ন সীতারাম মন্দিরে হয়ে গেলো ৭ দিন ব্যাপী হিন্দু ধর্মালম্বীদের রাধা কৃষ্ণের রাস পুজা উৎসব। গত সোমবার রাত থেকে শুরু হওয়া উৎসব বিভিন্ন পূজা অর্চনার মধ্যমে শেষ হবে আজ রাতে। সপ্তাহ জুড়ে পুণ্য লাভের আশায় দূর দুরান্ত থেকে শত শত ভক্তরা ভীড় করেন রাস উৎসবে।
মন্দির কমিটি জানান- ক্রেতা যুগে রাম অবতারে মাতৃরুপিনী সীতা দেবীর আবির্ভাব। পৌরানিক কাহিনি মতে সার্বজনীন স্বীকৃত মহাতীর্থ স্থান সীতার কোর্ট নামক পুন্য ভুমিতে সীতারাম মন্দির কমিটির আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন দেব-দেবীর ৬০ টি প্রতিমা নির্মান করা হয়েছে। উৎসবের প্রথম দিন থেকেই মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন বয়সের নারী পুরুষের পদারচনা।
ভক্তরা জানান - মনের বাসনা পুরন, দেশের কল্যাণ ও পূণ্য লাভের আশায় ভগবান শ্রী কৃষ্ণের আরাধনা করছি।রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মেলা।