দিনাজপুরের ঘোড়াঘাটে সাইদুর রহমান সাজু পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্যকে ঘোড়াঘাট পৌর বিএনপির কমিটিতে স্বার্থান্বেষী মহল দ্বারা তার নাম রাখার প্রতিবাদে, রোববার বেলা ১১টায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেনে তিনি লিখিত অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, তার পিতা অবঃ শিক্ষক নুর হোসেন ১৯৪৭ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। আমি তারই সন্তান, আমার জীবন দশায় আমি কোন দিন বিএনপির রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। আমি ছাত্র জীবন হইতে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আসছি। আমি ২০১২ সালের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটির ১৫নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছি। কিন্তু আমাকে হেয় প্রতিপন্ন ও নেতৃত্ব থেকে বঞ্চিত করার লক্ষে একটি মহল আমার অজান্তে পৌর বিএনপির কমিটিতে নাম রাখার প্রতিবাদে অত্র সংবাদ সম্মেলনে তিব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সংবাদ সমেলনে তার সাথে ছিলেন ঘোড়াঘাট থানা যুব লীগের সাবেক সাধারন সম্পাদক ও শহীদ মুক্তযোদ্ধার সন্তান এস.এম রবিউল ইসলাম রবি।