দিনাজপুরের নবাবগঞ্জে নবনির্বাচিত প্রেসক্লাবের কমিটির সাথে মতবিনিময় করেছেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃশিবলী সাদিকএমপি। প্রেসক্লাবের নুতন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় সাংসদ কে। শনিবার সকাল সাড়ে ১০ টায় এমপির স্বপ্নপুরীর নিজ কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি মোঃছানাউল্লাহ (নিউজটুডে) সাধারণসম্পাদক মোঃ হাসিমউদ্দিন(এশিয়ানটিভি) সহসভাপতি মোঃ জুলহাজুলকবীর(ডেইলিইন্ডাষ্ট্রি), মোঃ সুলতান মাহমুদ(৭১ টিভি), যুগ্নসম্পাদক বিপ্লব কুমার সাহা (দৈনিক মুক্তখবর),সাংবাদিক দিপক কুমার মোহন্ত (প্রবাসী টিভি), সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী(ভোরেরকাগজ), প্রকাশনা, প্রচার ও দপ্তরসম্পাদক মোঃআজিনুররহমানরাজু(চ্যানেলএস), দৈনিক জনতার উপজেলাপ্রতিনিধি মোঃআঃমান্নান, মোঃইয়ামিনসরকার(নতুনসময়) ভোরের র্দপনের মোঃঅলিউররহমান মেরাজপ্রমুখউপস্থিত ছিলেন।