নতুন ধান কাটা শুরু হয়েছে দিনাজপুরের পার্বতীপুরে। কৃষকের মুুখে তাই ফুটে উঠেছে আনন্দের হাসি। নবান্ন উৎসব শুরু হয়েছে ঘরে ঘরে। পিছিয়ে নেই কলেজের শিক্ষার্থীরা।
শনিবার পার্বতীপুর সরকারী কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। বেলা ১১টায় দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি। উৎসবকে ঘিরে তৈরী করা হয় নতুন চালের পায়েসসহ নানা পদের খাবার। মঞ্চে চলে নবান্নের গান ও নৃত্য। এ উপলক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপৃর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, সাবেক অধ্যক্ষ নুরুল আমিন সরকার ও অধ্যাপক আনোয়ারুল কবির বাদল প্রমুখ। এর আগে প্রধান অতিথি এ্যাড. মোস্তাফিজুর রহমান ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে কলেজের নব নির্মিত ৪তলা আইসিটি ভবন উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে তথ্যপ্রযুক্তিতে জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে তাঁর পরিচালনায় সমাবেশে উপস্থিত সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে শপথ নেয়।