দিনাজপুরের ঘোড়াঘাটে র্যাব ও থানা পুলিশের পৃথক অভিযানে ২২০ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। দিনাজপর র্যাব-১৩ এর নায়েক সুবেদার আঃ সালাম জানান,শনিবার ভোরে জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর কৃঞ্চপুর গ্রামের ইব্রাহিম মন্ডলের পুত্র ফেন্সিডিল ব্যবসায়ী তাহেরুল ইসলাম ২০০ বোতল ফেন্সিডিল নিয়ে ট্রাক যোগে ফুলবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার আঃ সালাম এর নেতৃত্বে র্যাব সদস্যরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া নামক স্থানে ট্রাকটি আটক করে। পরে ট্রাকটি তল্লাশী করে কেবিনে চটের বস্তায় রাখা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ট্রাকে অবস্থানরত ফেন্সিডিলের মালিক তাহেরুলকে গ্রেফতার করে ঘোড়াঘাট থানায় সোপর্দ করে। অপর দিকে ঘোড়াঘাট থানা পুলিশের এস আই মোজাফ্ফর হোসেন,এস আই সাইফুল ইসলাম ও এ এস আই মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াঘাট উপজেলার পাটশাও এলাকা থেকে অটোবাইকের যাত্রী নুর হোসেনকে (২৬) ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত নুর হোসেন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পুরান শৌলা এলাকার হাসেন আলীর পুত্র।