বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্যপরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ঐক্যপরিষদ সাতক্ষীরা জেলার আহ্বায়ক কমিটি শুক্রবার সকাল ১০টায় জেলা কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। যুবঐক্য পরিষদের জেলা সংগঠক ইন্দ্রজিৎ কুমার সাধুর সভাপতিত্বে ও জেলা সংগঠক রনজিৎ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠনের দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন যুবঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবাট নিক্সন ঘোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশ্বজিৎ দে মিঠু,সহ সভাপতি দেবাশীষ রায়,ছাত্র ঐক্যপরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য কানাই মন্ডল,আলোচিত সস্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হিন্দুবৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্যপরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু,জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, হিন্দুবৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্যপরিষদের সহ সভাপতি সুধাংশু শেখর সরকার, সাধারন সম্পাদক স্বপন কুমার শীল,প্রচার সম্পাদক বিকাশ দত্ত, সদর উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্যপরিষদের সভাপতি নিত্যানন্দ আমিন,পৌর হিন্দুবৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্যপরিষদের সভাপতি প্রভাষক বাসুদেব সিংহ,জেলা মন্দির সমিতির সাধারন সম্পাদক রঘুজিত গুহ,ছাত্র ঐক্যপরিষদ জেলা সংগঠক সুজন বিশ্বাস প্রমুখ্। আলোচনা শেষে ইন্দ্রজিৎ কুমার সাধুকে যুবঐক্যপরিষদ সাতক্ষীরা জেলার আহ্বায়ক ,যুগ্ম আহ্বায়ক রেভাঃ থিয়ফিল গাজী,পলাশ কুমার দাশ,শ্যামল বিশ্বাস,স্বপন দত্ত (কানাই) রেভাঃ প্রদ্যুৎ সরকার,ও রনজিৎ ঘোষকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।