জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আব্দুন সালাম হাওলাদার (৫২) নামের এক প্রবাসী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে রাতে মাওয়া ফেরীঘাটে বসে সে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে সালামকে নিজ বাড়ির পোষা কুকুরের বাচ্চায় কামড় দেয়। ওইসময় সে অবহেলা করে ভ্যাকসিন না নিয়ে স্থানীয়ভাবে গুড় পরা খায়। গত বুধবার সকালে সে হঠাৎ করে সে গুরুত্বর অসুস্থ হয়ে পরে। স্বজনরা তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা সালামের জলাতঙ্ক রোগে আক্রান্ত বলে সনাক্ত করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।