ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে কৃষকের মাঠের ধানসহ ফসল ক্ষতিগ্রস্থ হওয়ায় নবান্ন উৎসব ১৪২৬ বাতিল করার ঘোষনা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেলের প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কৃষকের মাঠের ধানসহ ফসল ক্ষতিগ্রস্থ হওয়ায় নবান্ন উৎসব ১৪২৬ বাতিল করা হলো।