আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ গ্রেফতারী পরোয়ানার আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এসআই পীযূষ কান্তি ঘোষ অভিযান চালিয়ে নিয়মতি মামলা ১৩(১১)/১৯ এর আসামি জামালনগর গ্রামের শহিদ গাজীর পুত্র মনিরুল গাজীকে গ্রেফতার করেন। এএসআই শাহ জামাল জিআর-১৪৩/০৮ আসামি গদাইপুর গ্রামের মৃত সোনাই সরদারের পুত্র নুর ইসলাম, জিআর-২২০/১১ আসামি মৃত সোনাই সরদারের পুত্র সিরাজুল সরদার, জিআর-১১২/১০ আসামি মৃত কপিল সরদারের পুত্র বাক্কার সরদার এবং জিআর-৯২/১৮ আসামি আশু সরদারের পুত্র মোঃ আলম সরদার, পিং-মোঃ আশু সরদারকে গ্রেফতার করেন। এছাড়াও এএসআই দেবাশিষ মন্ডল পাঃ জাঃ-২২/১৯ (৬ মাসের সাজাপ্রাপ্ত) আসামি বসুখালী গ্রামের সামছুর গাজীর পুত্র নজরুল ইসলামকে এবং এএসআই নাজিম উদ্দীন সিআর-৭৪০/১৯ আসামি জামালনগর গ্রামের আবদুল করিমের পুত্র শাহরিয়ার রহমানকে গ্রেফতার করেন।