“জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ, সম্মান দুটোই পাই”- প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে সেমিনার পরে প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে সেমিনার এ প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল-মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। সেমিনার শেষে উপজেলা নির্বাহী অফিসার গনমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেন।