জাটকা পরিবহনের বহনের দায়ে দুইজনকে এক বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট রাসেল ইকবাল এই কারাদন্ডের রায় ঘোষনা করেন। এর আগে সকালে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে ২০মণ জাটকাসহ পরিবহন চালক ইউনুস আলী ও তার সহযোগী রাজিবকে আটক করে নৌ-পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল ইকবাল জানান, জব্দ জাটকাগুলো বরিশালের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।