অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী উৎপাদনের কারণে দুটি বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা ও একটি বেকারীর ম্যানেজারকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর পলাশপুর এলাকায় পৃথক দুটি বেকারীতে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমান আদালত।
এরমধ্যে পলাশপুর ব্রীজ এলাকায় আর্য্য ফুড প্রডাক্টস নামক বেকারীতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং হাওলাদার বেকারীতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি হাওলাদার বেকারীর ম্যানেজার বশির উদ্দিনকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম জানান, উভয় বেকারীর নোংরা পরিবেশ, ময়লা ও মাছির উপস্থিতির মধ্যদিয়ে স্বাস্থ্য সম্মত উপায় না মেনে খাদ্য সামগ্রী তৈরি ও প্যাকেটজাত করছিলো। যা আইনত দন্ডনীয় অপরাধ।