জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের শান্তিরহাট গ্রামে ষষ্ট শ্রেনীতে পড়-য়া এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে রাসেল বেপারী (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে ষষ্ট শ্রেনীতে পড়-য়া ওই ছাত্রী গভীর নলকূপ থেকে পানি আনতে যায়। এ সময় একই এলাকার আনোয়ার বেপারীর পুত্র বখাটে রাসেল বেপারী ওই ছাত্রীর মুখ চেঁপে ধরে পাশে থাকা দরবেশকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুমের মধ্যেনিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ছাত্রীর চিৎকারে প্রতিবেশী এক নারী ঘটনাস্থলে এগিয়ে আসলে বখাটে রাসেল দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম লালখাড়াবাদ লঞ্চঘাটে অভিযান চালিয়ে বখাটে রাসেলকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ঘটনার পর রাসেল লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিলো।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ আবিদুর রহমান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাসেল বেপারীকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।