জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরনের পর উদ্ধার, ডিভোর্সি নারীকে ধর্ষণের চেষ্টায় বৃহস্পতিবার দুপুরে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে।
অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) নকিব আকরাম হোসেন এজাহারের রবাত দিয়ে জানান, আহুতি বাটরা গ্রামের বাসিন্দা ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে গত মঙ্গলবার অপহরণ করে বাহাদুরপুর গ্রামের নির্মল মধুর বখাটে পুত্র নিহার মধু (২৫)। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করলেও অপহরনকারী পালিয়ে যায়।
অপরদিকে উপজেলার ছোট বাশাইল গ্রামের মৃত মজিবর মিয়ার পুত্র সুমন মিয়া (৩৫) একই এলাকার এক ডিভোর্সি নারীকে (২৫) বুধবার সন্ধ্যায় ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সুমনসহ দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছেন।