দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আলহাজ¦ মোঃ গোলাম রব্বানী ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল ১৩ নভেম্বর বুধবার সকাল ১১ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সামজিদুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন হয়েছে। কোন প্রকার বিশৃংখলা হয়নি।
প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, নির্বাচনে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ৯১ ভোট পেয়ে আলহাজ¦ মোঃ গোলাম রব্বানী (আম মার্কা) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোকাররম হোসেন (চেয়ার মার্কা) পেয়েছেন ৬৭ ভোট। সহ-সভাপতি পদে মোঃ আকতারুজ্জামান (তালাচাবি মার্কা) ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আশরাফ আলী (ছাতা মার্কা) পেয়েছেন ৪৯ ভোট। এছাড়াও পরিচালক পদে সাহাজ উদ্দিন, হাসান আলী, মনোয়ার হোসেন ও পরিতোষ চন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।