বুধবার শিশু পার্ক সংলগ্ন বড় মাঠে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ এর আয়োজনে অর্থনৈতিক স্বাবলম্বনে হত দরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
হত দরিদ্র উপকারভোগী সদস্যদের মাঝে গরু বিরতণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহিনুর আলম, অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কাজী মাহবুব রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপিসি ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। দারিদ্র উন্নয়ন কর্মসূচি সমন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এপিসি টিপি স্পেশালিস্ট কাজল কুমার দে। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম হত দরিদ্র উপকারভোগী ২০৮ জন পরিবারের মাঝে গরু বিতরণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম কর্মকর্তা বার্নাড কুজুর ও এনটিনা দাস।