খুলনা থেকে প্রকাশিত “দৈনিক সময়ের খবর” পত্রিকার সম্পাদক ও সময় টিভি’র খুলনা বিভাগীয় প্রধান মোঃ তরিকুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকদের নামে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে থানা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের খবর এর স্থানীয় উপজেলা প্রতিনিধি এসএম সিদ্দিকের পরিচালনায় মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কেএম নিছার উদ্দীন খান আযম, সাবেক সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন, প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, সহ-সভাপতি জি,এম ফারুক আলম ও প্রভাষক নুরুল হক, যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ সেলিম, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, ইউনুচ আলী, সদস্য জি এম টিপু সুলতান, সঞ্জয় দেবনাথ প্রমূখ।