কন্ঠ সংঙ্গীত শিল্পী অন্তর রহমানের জন্মদিন উপলক্ষে শতাধিক পথ শিশুদের নিয়ে রংপুর মহানগরীর সুমি কমিউনিটি সেন্টার এ উদযাপন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে অন্তর রহমানের জন্মদিনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম। এ সময় পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, জন্মদিন তো মানুষ নানা ভাবে উদযাপন করে, কিন্তু এটি আমার কাছে একটি অন্যরকম উদযাপন মনে হলো। তিনি আরো বলেন, পথ শিশুদের নিয়ে যারা কাজ করছেন আমি সর্বদা তাদের সাথে থাকতে চাই। আমি যে কোন সময় আমরাই পাশে, রংপুর গ্রুপের কর্মকা-ে সহযোগিতা করবো, আর মানব সেবায় সর্বদা কাজ করার জন্য সবাই কে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং মহানগর কমিটির আহ্বায়ক ইদ্রীস আলী, সদস্য সচিব এ কে দিদার আহম্মেদ,জাতীয় পার্টির মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফি, স্বেচ্ছাসেবক লীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুইট, জাসদ ছাত্র লীগের জেলা সভাপতি ওসমান গনী, আমরাই পাশে, রংপুর গ্রুপের ফাউন্ডার এডমিন আকাশ প্রমুখ। এর আগে সঙ্গীত শিল্পী অন্তর রহমানের জন্মদিন কেক কাটা হয়।