মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন, পল্লী শ্রী ও পামডোর যৌথ আয়োজনে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সামাজিক বেষ্টনী কর্মসূচীতে হতদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ (ইভিপিআরএ) প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা প্রজেক্ট বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এবং এপেক্স বডির সদস্যদের নিয়ে উপজেলা পর্যায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন ইভিপিআরএ প্রকল্প এডভোকেসী এ- কমিউনিকেশন কো-অর্ডিনেটর মোছাঃ সাদেকা বেগম। প্রকল্পের আওতায় কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে অর্জনগুলো তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হক প্রধান। উপজেলা শিক্ষা কর্মকর্তা আ.খ.ম আলাউল হাদী, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা এপেক্সবডির সভা প্রধান সিবানি উড়াও, সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন মনিটরিং এ- এ্যাভুলেশন কর্মকর্তা এ এস এম তারিকুল ইসলাম। বক্তারা সামাজিক বেষ্টনী যে সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো হতদরিদ্র মানুষগুলো ভোগ করছে তার অর্জন তুলে ধরেন।