মঙ্গলবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুরে প্রতি মাসের মত সেবার মান বৃদ্ধির কল্পে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা হয়।
দিনাজপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাদ আলীর সভাপতিত্বে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মশিউর রহমান, মেডিসিন কনসালটেন্ট ডাঃ ওয়াহিদুল হক, সিনিয়র কনসালন্টে (অর্থপেডিক) ডাঃ খতিব শফিউর রহমান, গাইনী কনসালটেন্ট ইসরাত শারমিন ও ডাঃ শিলা দিত্য শীল। সভাপতির বক্তব্যে ডাঃ আহাদ আলী বলেন, হাসপাতালে রোগীদের সেবার মান বৃদ্ধিতে চিকিৎসা নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রয়োজন। মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সকলর আন্তরিকতা প্রয়োজন। বায়োমেটিক পদ্ধতিতে স্টাফরা তাদের প্রতিদিনের হাজিরা নিশ্চিত করবেন। তিনি হাসপাতালের অগ্রগতির উপর আলোকপাত করতে গিয়ে বলেন, গত অক্টোবর মাসে আউড ডোরে রোগীর সেবা প্রদান করা হয়েছে ১৪ হাজার ৭৬ জনকে। জরুরী বিভাগের সেবা প্রদান করা হয়েছে ৩ হাজার ৫ শ ৩৮ জনকে। ইনডোরের রোগীর সেবা দেয়া হয়েছে ৬ হাজার ৭ শত ৯৭ জনকে। মোট সার্জারী করা হয়েছে ৪শত ৪৫ জনকে। তার মধ্যে মেজর ১শত ২৫ জন, মাইর ২শত ৭৫ জন, সিজার ৫৪ জন, নরমাল ডেলিভারী ৮৮ জন, এএনসি সেবা ৮৪ জন, পিএনসি ১৪২ জন ও আইএমসিআই ১৮৫০জনকে। ভাল কাজের জন্য ২ জন স্টাফকে এবং বিদায় স্টাফ নার্সকে সম্মাননা ক্রেস্ট ও উপহার বিতরণ করা হয়।