আশাশুনি উপজেলার বুধহাটায় ক্রয়কৃত স্বত্বদখলীয় জমিতে যাতয়াতের পথবন্ধ করা ও জমির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা গ্রামের ময়নদ্দীন গাজীর পুত্র রুহুল আমিন গাজী জানান, তিনি বুধহাটা মৌজায় এসএ ১১১, বিএস ৯৯৪, সাবেক ১২৭৩, হাল ২৮৯৮/৩২৩৮ খতিয়ানে ৬ শতক জমি ক্রয় করেন রমজান মোড়লের পুত্র রুহুল আমিনের নিকট থেকে। অপরদিকে মৃত অহেদ মোল্যার পুত্র সাইফুল্লাহ ও তার স্ত্রী তানজিলা রুহুল আমিনের নিকট থেকে ৩ শতক জমি ক্রয় করেন। জমির দক্ষিণ পাশের্^ ও উত্তর পাশে রুহুল আমিনের ভাগ এবং মাঝের অংশে সাইফুল্লাদের ভাগ এবং সামনে দিয়ে দেড় হাত + দেড় হাত করে যৌথ পথ রাখা হয়। ২০০০ সাল হতে তারা স্ব-স্ব অংশে ভোগজাত করে আসছেন। সেখানে রুহুল আমিন গাছগাছালি লাগিয়ে এবং পূর্বে থাকা গাছগাছালি দখলে নিয়ে ঘর বেধে বসবাস করছেন। ২০১৭ সালে সেখানে গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব হলে বিজ্ঞ আদালতে পি-১৩৬২/১৭ নং মামলা রুজু করেন রুহুল আমিন। রুহুল আমিন বলেন, সাইফুল্লাহ দিং যৌথ পথ আটকে দিয়ে রুহুল আমিনকে তার উত্তর পাশের জমিতে যাওয়ার পথ বন্ধ করে দেয়। গত ৯ নভেম্বর সকালে রুহুল আমিন তার অংশে ও প্রাপ্ত গাছ কাটতে গেলে বাধা দেয় এবং ১০ নভেম্বর তারা (সাইফুল্লা) মেহগনি, সুপারি, ইউক্লাপটার, আমড়াসহ ৭টি গাছ কেটে ফেলে। বাধা দিলে মজা দেখিয়ে দেবে বলে হুমকী ধামকী দেওয়ায় রক্তারক্তির আশঙ্কায় রুহুল আমিনের পরিবার চরম বিপাকে রয়েছেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।