দিনাজপুরের পার্বতীপুরে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর ১টায় পার্বতীপুর উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে পৌরসভা কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার ইফতেখার আলম বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিরুল মোমেনীন মোমিন ও মহিলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারী রুকু প্রমুখ। এর আগে দিবসটি পালন উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮টায় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পূষ্প্য মাল্য অর্পন করা হয়। এ সময় উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।