ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় আহত ব্যাক্তির হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা যায়, গত ৪ নভেম্বর সোমবার দিনাজপুর-ঘোড়াঘাট সড়কে উপজেলার টি এ- টি নামক স্থানে দিনাজপুর গামী যাত্রীবাহী বাস নং (মৌলভী বাজার জ-১১-০২৩১) এর সংগে একটি ভটভটির মুখো মুখি সংঘর্ষ হয়। এতে ভটভটির চালক সহ দুই জন আহত হয়। আহতদের মধ্যে ভটভটির যাত্রী বলগাড়ী বাজারের আবদুল মালেককে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়