সোমবার জেলা সদরের রাজবাটী সুখসাগর প্রাঙ্গণে দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজিঃ নং- রাজ-২৩৯৪) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান ব্যাপারী। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাপ্তাহিক পুনর্ভবা পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, উপদেষ্টা- কামরুল হুদা হেলাল, আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জি.এম হিরু, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রতন সিং, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহরিয়ার হিরু, হাসানুজ্জামান উজ্জ্বল, আলতাফ হোসেন, আল মামুন বিপ্লব প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সরকার। ২য় পর্বে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান ব্যাপারী। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন সাবেক সভাপতি ছবি লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনিস। উপস্থিত সদস্যরা প্রতিবেদন দুটিকে হাত তুলে অনুমোদন প্রদান করেন।