কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ১১ নভেম্বর, ১০ বছরে পদার্পন উপলক্ষে মোহনা টেলিভিশন দর্শক ফোরামের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাগেশ্বরী প্রেসক্লাব কর্যালয়ে দর্শক ফোরাম সভাপতি আ.ম.প আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা শেষে কেক কাটেন প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য, আছলাম হোসেন সওদাগর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, গোলাপ খাঁ ট্রাষ্টের চেয়ারম্যান রবিউল ইসলাম খান, মোহনা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, সাংবাদিক হাফিজুর রহমান হৃদয়, লতিফুর রহমান লিংকন প্রমুখ।