কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি) এর সহযোগিতায় রংপুর জেলাপ্রশাসনের আয়োজনে উপজেলা সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সমন্বিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপর জেলা প্রষাসক আসিব আহসান। সভাপতিত্ব করেন স্থানীয়সরকার রংপুরের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। উপজেলা পরিষদের সমন্বিত কর্মশালার ধারনাপত্র ও গাইডলাইন উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. মোবাস্বের মোনেম। কর্মশালায় উদ্দেশ্য ও প্রেক্ষাপট বর্ননা করেন ইউএনডিপি ইএএলজি, প্রকল্প ক্যাপাসিটিবিল্ডিং এ- জেন্ডার কর্মকর্তা সরদার আজিজুল হক। কর্মশালায় প্রধান অতিথি বলেন,স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশ সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থারও এ বিষয়ে আগ্রহ রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ইউএনডিপি গত এক দশকেরও বেশী সময় ধরে বাংলাদেশসরকারের সাথে কাজ করে যাচ্ছে। তিনি উপজেলা পরিষদের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি সহ সকল কর্মকর্তাকে আন্তরিক হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। কর্মশালায় পরিষদের চেয়ারম্যান ও সচিব বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ও এনজিও প্রতিনিধিগন সহ প্রায় ৯০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। কর্মশালায় সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করেন ইএএলজি ইউএনডিপি,রংপুরের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেঁর মতিউর রহমান।