দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের বার্ষিক সাধারন সভা ও অতিরিক্ত সাধারন সভা-২০১৯ মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে’র হলরুমে অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শ্রী ভবানী শংকর আগরওয়ালার সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারন সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী পিম। আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন অফিস সহকারী নুরে জামান। প্রতিবেদন দুটি’র উপর আলোচনা করেন উপস্থিত সাধারন সদস্য নুরুল আলম, হাফেজ আলতাফুর রহমান, মোঃ নজরুল ইসলাম সেলু, মোঃ আনারুল ইসলাম। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা কন্ঠ ভোটে’র মাধ্যমে প্রতিবেদন দুটি’র অনুমোদন দেয়। দ্বিতীয় পর্বে শুরু হয় অতিরিক্ত সাধারন সভা। সভাপতিত্ব করেন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগারওয়ালা। সাধারন সম্পাদক সাহেদ রিয়াজ চৌধুরী পিম অতিরিক্ত সাধারন সভার তাৎপর্য তুলে একটি প্রস্তাব তুলে ধরে বলেন, ইতঃপূর্বে গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত ছিলো মালিক গ্রুপের কোন সদস্য কমিটিতে প্রতি মেয়াদের জন্য অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে একনাগাড়ে ৬ বছরের জন্য নির্বাচিত হলে তিনি ওই ৬ বছর শেষ হওয়ার পরবর্তী ২ বছর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ওই বিধিমালা (বার) তুলে নেওয়ার জন্য তিনি প্রস্তাব তুললে উপস্থিত সাধারন সদস্য কন্ঠ ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে ওই বার তুলে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংগঠনিক আলোচনা শেষে সভাপতি সাধারন সভার সমাপ্তি ঘোষনা করেন।