অবশেষে ভ্রাম্যমান আদালতের রায়ে আটক এক শিক্ষককে সাতদিনের কারাদ- ও দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্ত শিক্ষককে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে সোমবার চলমান জেএসসি পরীক্ষায় জেলার উজিরপুর উপজেলার ওই তিন শিক্ষক অসদুপায় অবলম্বনে সহায়তা করায় তাদের আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার। জানা গেছে, সোমবার ইংরেজি পরীক্ষা চলাকালীন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হারতা স্কুল এ- কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় একটি কক্ষের দায়িত্বে থাকা চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরীক্ষার্থীদের জন্য সাদাকাগজে প্রশ্নের উত্তর লিখে দিচ্ছিলো। যা দেখে পরীক্ষার্থীরা তাদের খাতায় লিখবে। বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব উল্লাহ মজুমদার। পাশাপাশি তার এ কাজের প্রতিবাদ না করে সহায়তা করছিলেন ওই কক্ষের দায়িত্বে থাকা অপর দুই শিক্ষক সাতলা স্কুল এ- কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল এ- কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকার। ওইদিন রাতেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শিক্ষক আবুল কালাম আজাদকে সাতদিনের বিনাশ্রম কারাদ- এবং অপর দুই শিক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।