সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিল ও ইয়াবাসহ ৩যুবক আটক হয়েছে। সোমবার দুপুরের দিকে কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে এসআই রইচ উদ্দিন, এসআই মাসুদুজ্জামান, এএসআই রফিকুল ইসলাম, এএসআই মিজানুর রহমান সহ সংগীয় ফোর্সের সহযোগীতায় পৃথক অভিযান চালিয়ে কলারোয়া মাংসের বাজারস্থ গলির ভীতর থেকে সৈয়দ মোঃ ফয়সালের ফলের গোডাউনের মধ্যে থেকে রোববার বিকালে ৩৯ বোতল ফেনসিডিলসহ পৌরসদরের মির্জাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে সৈয়দ মোঃ ফয়সাল (২৭) কে আটক করে। অপর এক অভিযানে উপজেলার কামারালী গ্রামস্থ পলাতক আসামি ওসমান গনি বাবু এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে ওই গ্রামের মিন্টু সরদারের ছেলে মেহেদী হাসান মুরাদ (১৯) ও রাতে পৌরসাভাধীন ঝিকরা গ্রামের মেসার্স লাকী ফিস এ- ফিড এর সামনে পাকা রাস্তার পাশে থেকে সাতক্ষীরার তালা থানার শাহজাদপুর গ্রামের মৃত শেখ আবদুল ওয়াদুদের ছেলে শেখ ফরহাদ হোসেন (৩০) কে আটক করা হয়। আটককৃত ৩ যুবকের কাছ থেকে ৩৯ বোতল ফেনসিডিল ও ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আটককৃত আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে যানা গেছে।