দিনাজপুরের চিরিরবন্দরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে চিরিরবন্দর থানায় নতুন কর্মকর্তা ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার গত ৩ নভেম্বর সন্ধায় যোগদান করেছেন। তাঁকে স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ।
উল্লেখ্য কর্মকর্তা ইনচার্জ হারেসুল ইসলাম বদলীজনিত কারণে চলে যাওয়ার পর হতে ওই পদটি শুন্য ছিল। এ সুযোগে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক মরহুম সাধারণ সম্পাদক আবদুর রশিদ সরকারের ঘনিষ্ট রক্ত সম্পর্কিত আত্মীয়, কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতার ফুফাত ভাই কর্মকর্তা ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুবুর রহমান নিজেকে আওয়ামী লীগ সমর্থিত পরিচয় দিয়ে সকল প্রকার শৃংখলা, সম্মানবোধ, আদব কায়দা বিসর্জন দিয়ে কর্মকর্তা ইনচার্জের (ওসির) চেয়ারে বসে উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে দূর্ব্যবহার শুরু করে। সকলের কাছে নিজেকে ওসি দাবি করে উপজেলার সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করে। নৌকার পক্ষে নির্বাচন করায় সুমন দাস, পবিত্র রায়সহ হিন্দু ধর্মীয় যুবলীগ নেতাদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে সংখ্যালঘু নেতাদের মনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালান। তাকে সার্বিক সহযোগিতা করে এস আই রায়হান ও এস আই লিটন আকন্দ।
এ প্রসঙ্গে কয়েকজন সূধীজন জানান, একজন অধস্থন কর্মকর্তা কখনও প্রতিষ্ঠানের সর্বোচ্য চেয়ারে বসতে পারেন না, ঠিক তেমনি ওসি তদন্ত কখনও কর্মকর্তা ইনচার্জের চেয়ারে বসতে পারেন না। এটা আদবের মধ্যে পড়েনা। শতভাগ বিকৃত মানসিকতার লোক হলে এমন হতে পারে। কুখ্যাত চোর, মাদক ব্যবসায়ী, দালাল, ছিনতাইকারী, মাদকসেবিরা হয়ে ওঠে তদন্ত ওসির সোর্স ও আস্থাবান। তাদের দৌরাত্মে এলাকায় ভদ্র লোকেরা থানা থেকে মূর্খ ফিরিয়ে নেয়। লজ্জায় আত্মসম্মানের ভয়ে তাঁরা নিজেকে আড়াল করে রাখে। ইমেজ সংকটে পড়ে থানার কার্যক্রম। যে মাদকসেবিরা আগে গোপনে চলাফেরা করত, তারাই প্রকাশ্যে এসে বীরদর্পে ঘুরে বেড়াতে শুরু করে।
কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, নতুন ওসির প্রথম কাজ হওয়া উচিত থানার ভাবমুূতি পুনরুদ্ধার করা। দ্বিতীয়ত- দালাল লোকদের থেকে দূরে থাকা, তৃতীয়ত -ভাল মানুষ চিহ্নিত করে তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে পরামর্শ নেয়া, চতুর্থ- থানায় দালালী করে পেটের ভাতের জন্য তদবিরবাজদের প্রশয় না দেয়া, পঞ্চমত- অন্য সংগঠনের ভূয়া পদবী পরিচয় দেয়া একশ্রেণির লোকের সাথে হিসাব কষে চলা, ষষ্ঠত- সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়ন করা, সপ্তমত- মিশুকতা বজায় রেখে ভাষার মাধুর্যতা প্রয়োগ করে কর্কশ ভাষা প্রয়োগ না করা ইত্যাদি।