আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়ায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশের কচুয়া শাখা কমিটি পুনঃ গঠন করা হয়েছে।
কচুয়া আহলে হাদীছ জামে মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, আহলে হাদীছ আন্দোলন আশাশুনি উপজেলা সভাপতি আলহাজ¦ অধ্যাপক হাবিবুল্লাহ বাহার। প্রধান অতিথি ছিলেন, জেলা অর্থ সম্পাদক আলহাজ¦ কেরামত আলি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাবিবুর রহমান, উপজেলা অর্থ সম্পাদক আলহাজ¦ মাষ্টার হাবিবুর রহমান, প্রচার সম্পাদক আলহাজ¦ আজিজুল হক ও বুধহাটা এলাকা সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান। সভায় ডাঃ আনিছুর রহমানকে সভাপতি, আলহাজ¦ শাহাজাহান আলিকে সহ-সভাপতি, মাষ্টার ফজলুল হক সাংগঠনিক সম্পাদক, আবুল হোসেনকে অর্থ সম্পাদক, আজিজুল হক মালীকে প্রচার সম্পাদক, কহিতুর ইসলামকে শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, আরিফুল হক মিলনকে সমাজ কল্যাণ সম্পাদক, আসলামকে যুুব বিষয়ক সম্পাদক ও নূর আহম্মদকে দপ্তর সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। এ ছাড়া মাওঃ জাহাঙ্গীর আলমকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।