দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল ৩ নভেম্বর রোববার দুপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার ঘুঘুরাতলী মোড়ে খাদেমুল ট্রেডার্স, মা ট্রেডার্স, একতা ফার্ণিচার এবং হাসপাতাল মোড়ে মোরশেদ আলম, এমদাদ হোসেন বাসুনিয়াকে ভোক্তা অধিকার আইনে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেন।