পাটকেলঘাটায় ২কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে শনিবার রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে আটক কৃতরা হলেন থানার ওমর পুর গ্রামের মুনসুর সরদারের পুত্র মুজিবর সরদার ,ধানদিয়া গ্রামের মৃত মোমতাজ আলীর পুত্র আফছার আলী ও কেশবপুর উপজেলার বিষœুপুর গ্রামের চিত্তরঞ্জন রায়ের পুত্র সুদর্শন রায় কে কাটাখালি এলাকা থেকে আটক করে। পাটকেলঘাটা থানার কর্মকর্তা ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ জানান এ ঘটনায় তিন জনের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা হয়েছে।