ক্লিন সাতক্ষীরা গ্রীন সাতক্ষীরা গড়ার লক্ষ্যে গতকাল বিকাল ৪টায় পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী শেখ পাড়া মসজিদ সংলগ্ন রাস্তার পাশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন তালা উপজেলা সহকারী কমিশনার ভুমি খন্দকার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার কর্মকর্তা ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ,চেয়ারম্যান কামরুজ্জামান লিপু,শিক্ষক ও সাংবাদিক কামরুজ্জামান রিকু,এসআই শাহাদাৎ হোসেন, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, জুয়েল আক্তার,শরিফুল ইসলাম, আজিবর রহমান, বুলু শেখ, সাইদুজ্জামান শুভ, দয়ান শেখ,লাকী শেখ প্রমুখ।