মুলাদীতে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় মুলাদীতে র্যালি এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অহেদুজ্জামান আনোয়ার তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ ছালেহ উদ্দীন হাওলাদার, পৌর আ.লীগ সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক এনামুল হক মন্টু, উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ¦ আঃ রব মুন্সী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শের-ই-আলম পালোয়ান, যুবলীগ নেতা রেজাউল করিম জিয়া মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরনসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।