যশোর সদর উপজেলা আওয়ামী লীগের আগামি ১৫ নভেম্বরের সম্মেলনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা থেকে এই কাউন্সিলর চূড়ান্ত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ ও সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।
সভায় যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের থেকে ৩১ জন করে কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়। এ ছাড়া সদর উপজেলা কমিটির সব সদস্য কাউন্সিলর হিসেবে আগামি সম্মেলনে নেতৃত্ব নির্বাচনে ভোট প্রদান করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল কাদির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দাউদ হোসেন, আবুল হোসেন, মীর আরশাদ আলী রহমান, খিদির বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, রফিকুল ইসলাম ফুল, সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল, ধর্ম বিষয়ক সম্পদাক লোকমান হোসেন প্রমুখ।