আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানর ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার সকালে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে এএসআই মোকাদ্দেস হোসেন অভিযান চালিয়ে সিআর-২০২/১৭ এবং পি-১০৮৬/১৮ এর আসামি লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত মহব্বত আলি মোল্যার পুত্র মাজাহারুল ইসলামকে গ্রেফকার করেন। এএসআই কবির হোসেন পৃথক অভিযানে সিআর-১৪২/১৯ এর আসামি বুধহাটা গ্রামের মৃত কছিমুদ্দিন গাজীর পুত্র আদরকে গ্রেফকার করেন।