ইন্দুরকানীতে জেএসসি ও জেডিসি সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রথম দিনের পরীক্ষায় ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) কেন্দ্রে ৯১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসা কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) কেন্দ্রে ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন এবং সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএসসি ভোকেশনাল সমমান (৯ম শ্রেণি) কেন্দ্রে ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন অনুপস্থিত রয়েছে। শনিবার পরীক্ষা শুরু হওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, জেএসসি ও জেডিসি সমমানের পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।