”বঙ্গবন্ধুর দর্শণ সমবায়ে উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে শেষ হয়। র্যালী শেষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার,সহ সমবায় সমিতিরি সদস্যবৃন্দ।