কৃষি ও কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও শ্লোগান এবং গনতন্ত্র-ভোট, ভাত ও কাজের অধিকার নিশ্চিতকরণের দাবীতে বাংলাদেশ ক্ষেত-মজুর সমিতি দিনাজপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ক্ষেত-মজুর সমিতি দিনাজপুর জেলা শাখার এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি ও কৃষক আজ ধ্বংসের পথে, কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য পাচ্ছে না। কৃষিতে আজ আর্ন্তজাতিক বাজার দখল করায় দেশের অসহায় কৃষকেরা বিপর্যস্ত হয়ে পড়েছে। সারাদেশের বাজারে পিয়াজের অগ্নিমুল্য সাধারন মানুষকে অসহায় করে ফেলেছে। তারা বলেন, পিয়াজের মতো অনেক ফসলের বাজার আজ বিদেশীদের হাতে চলে যাচ্ছে। ফলে দেশের কৃষক ও সাধারন মানুষেরা আতংকিত। তাই কৃষি ও কৃষক এবং দেশ বাঁচাতে সারাদেশের গ্রামে গ্রামে র্দূবার কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে।
সংগঠনের দিনাজপুর শাখার সভাপতি আখতার আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তুষার কান্তি রায়।
দুই পর্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সাধারন সম্পাদক আনোয়ার আলী সরকার, ক্ষেত-মজুর সমিতির দিনাজপুর শাখার সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সা: সম্পাদক সঞ্চিত প্রসাদ জিতু প্রমুখ।