দিনাজপুরের ঘোড়াঘাটে শুক্রবার জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। ”দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে এ উপলক্ষ্যে উপজেলা যুব উন্ননয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালী আলোচনা অনুষ্ঠিত হয়। যুব পুরুস্কার প্রাপ্ত কাজী সায়াদ চৌধুরী সৌজন্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর একটি বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে ও বিপ্লব ইবন জালালের সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার শাহ মোঃ আব্দুর রেজা। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আঃ আউয়াল,যুব পুরুস্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী ও ক্রেডিট সুপার ভাইজার আব্দুল খালেদ প্রমুখ। আলোচনা শেষে যুব ও যুব মহিলাদের মাঝে চেক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম।