নেত্রকোনার দুুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা শুরু হয়।
“দক্ষ যুব সমাজ গড়ছে দেশ- বঙ্গবন্ধু’র বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে হ্যালো আইএম প্রকল্পের ব্যবস্থাপক রুপক কুমার সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম অনুষ্ঠানের সভাপতিত্ব করেণ। এসময় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন চৌধুরী পাভেল, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা খানম বলেন,যুব দিবসের মূল উদ্দেশ্য হলো যুবকদের কিভাবে প্রশিক্ষিত করা যায়। তাঁদের মেধাকে কাজে লাগিয়ে স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়াই মূল লক্ষ্য। বিশেষ করে তরুন নারীদের যুব উন্নয়নের বিশেষ প্রশিক্ষণ নিয়ে স¦াবলম্বী হওয়া। জ্ঞান অন্বেষনে বিভিন্ন ধরণের বই পড়ার তাগিদ দেন তিনি।